মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) সকালে পুলিশ লাইন্স, ড্রিলশেডে অনুষ্ঠিত ‘নভেম্বর’ মাসের অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। তিনি সভায় উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের কল্যাণমূলক কথা শুনেন। এ সময় জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথের উপস্থাপনায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জুন মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক ও পুরষ্কার প্রদান শেষে পুলিশ সুপার মো. মিলন মাহমুদ উপস্থিত কর্মকর্তা ও ফোর্সের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, নভেম্বর মাসের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ।
এছাড়াও মে মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল আলিম, শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হাজীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিম মামুন।
অপর দিকে জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল আজিজ, জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) শামীমা আক্তার, জেলার সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম, ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরুষ্কার সহকারী পরিদর্শক (এএসআই) মো. নুরুল আমিন, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী চাঁদপুর সদরের ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) জনাব মোঃ মুনাজ্জির হুসেন।




















