ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ ডিসেম্বর আফ্রিকা থেকে হাজীগঞ্জে আসবেন আন্তর্জাতিক ক্বারী ঈদী শা’বান – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • 257
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আগামি ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) আফ্রিকা থেকে হাজীগঞ্জে আসবেন আন্তর্জাতিক ক্বারী শায়খ ঈদী শা’বান। তিনি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদরাসার ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও হিজাব প্রদান অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন।
বিশেষ অতিথি হিসাবে পাকিস্তানের (করাচী) থেকে আসবেন আন্তর্জাতিক ক্বারী শায়েখ মুফতি ক্বারী শাহাবুদ্দিন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী মো. জহিরুল ইসলাম ও মুফতি মঞ্জুর আলম ফয়জী। বিশেষ আকর্ষণ হিসাবে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন দৃষ্টিপ্রতিবন্ধী ক্বারী হাফেজ মো. ইফরান চৌধুরী।
নসিহত পেশ করবেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মজজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ, কচুয়া ক্বওমী মাদরাসার মোহতামিম মাওলানা আবু হানিফ, রওজাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইউছুফ, মুফতি মাহমুদ আল হাবীব।
বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসা ও ইসলাহুন নিসা মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমাদের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবেন উর্দু নাশিদ শিল্পী হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

১৩ ডিসেম্বর আফ্রিকা থেকে হাজীগঞ্জে আসবেন আন্তর্জাতিক ক্বারী ঈদী শা’বান – Rknews71

আপডেট : ১১:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২