হাজীগঞ্জ ব্যুরো:
৮ ডিসেম্বর হাজীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ ফোরামের উদ্যোগে বিজনেস পার্ক ট্রেড সেন্টারের সম্মুখ থেকে র্যালীটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থল ফুড লাভারস্ পার্টি সেন্টারে এসে শেষ হয়।
হাজীগঞ্জ ফোরামের সভাপতি অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালী ও আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিক খাঁন, মফিজুল ইসলাম, আবুল খায়ের, মো. সোলাইমান, শামসুল আলম ও আবুল হাসেমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।
ফোরামের সদস্য সচিব সহকারী অধ্যাপক এস.এম চিশতীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, মেনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল আউয়াল বিপ্লব চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় ডেইলি অবজারভার ও ইলশেপাড়ের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ, দেশরুপান্তর ও চাঁদপুর কন্ঠের প্রতিনিধি পাপ্পু মাহমুদ, দৈনিক সংবাদের প্রতিনিধি সুজন দাস, শপথের প্রতিনিধি হোসেন বেপারী, সংবাদকর্মী মো. জহির হোসেন, মোহাম্মদ উল্যাহ বুলবুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের এই দিনে হাজীগঞ্জ পাকিস্তানি হানাদার মুক্ত হয়।




















