ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই —পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • 101
মনিরুল ইসলাম মনির:
১৬ ডিসেম্বর শুক্রবার রাতে ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরন করেন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বালুরচর আদর্শক্লাব আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল।
কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য আরিফ উল্যাহ সরকারের সভাপতিত্বে, সমাজ সেবক ব্যারিষ্টার জুয়েল সরকারের পৃষ্ঠপোষকতায় এবং সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মতলব উত্তরের সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ছেংগারচর পৌর প্রশাসক আল এমরান খান, মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন, সমাজ সেবক আনিছুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আদর্শ দেশ গঠনে যুব সমাজকে বিপথগামিতা থেকে বিরত রেখে দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এজন্য ক্রীড়া উন্নয়নে দেশের প্রত্যন্ত অঞ্চলেও অর্থ বরাদ্দ দিয়ে স্টেডিয়াম নির্মাণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার। আর এতে করে স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বের হয়ে আসছে দক্ষ খেলোয়াড়।
তিনি আরো বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। তাই প্রতিটি এলাকাতেই এ ধরনের খেলাধুলার আয়োজন করা খুবই জরুরী।

টুর্নামেন্টে উপজেলা ক্রীড়া সংস্থা বালুচর আদর্শ ক্লাবকে ২-০ সেটের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করেছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শারীরিক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই —পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।Rknews71

আপডেট : ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২