ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • 121

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। সুনির্দিষ্ট কোন অভিযোগ বা তথ্য ছাড়া মহাসড়ক অথবা সড়কে চলাচলকারী পণ্যবাহী কোন গাড়ি থামানো যাবে না।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এম খুরশীদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা প্রদান করা হয়। সভায় সকল মেট্রোপলিটন কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ যুক্ত ছিলেন।

সভায় এআইজি (ক্রাইম ইস্ট) মোঃ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ফেব্রুয়ারি মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

মঙ্গলবার এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মোঃ কামরুজ্জামান এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সভায় অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন বলেন, রোজা এবং ঈদকে কেন্দ্র করে শপিং মল, মার্কেটের নিরাপত্তা জোরদার করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা গুজব ছড়িয়ে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে তৎপর থাকতে হবে।

তিনি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

দস্যুতা, খুন, দ্রুত বিচার, দাঙ্গা, অপহরণ, পুলিশ আক্রান্ত, সিঁধেল চুরি ও চুরি সংক্রান্ত মামলা জানুয়ারি এর তুলনায় ফেব্রুয়ারি মাসে কমেছে বলে সভায় উল্লেখ করা হয়। তবে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে নারী ও শিশু নির্যাতন মামলা কিছুটা বেড়েছে। অপরদিকে, নারী ও শিশু নির্যাতন মামলা গত বছরের একই সময় অর্থাৎ ফেব্রুয়ারি ২০২১ এর তুলনায় অনেক কমেছে।

এছাড়া, উদ্ধারজনিত মামলা গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে বেড়েছে। সামগ্রিকভাবে ফেব্রুয়ারি মাসে পূর্ববর্তী জানুয়ারি মাসের তুলনায় মামলার সংখ্যা কমেছে বলে সভায় উল্লেখ করা হয়।

সভায় বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ

আপডেট : ০১:৪১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২