ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার গুরুতর অসুস্থ, দোয়া কামনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • 243
মোহাম্মদ হাবীব উল্যাহ্
গুরুতর অসুস্থ হয়ে শয্যাশায়ী হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শিক্ষাবীদ ও রাজনীতিবীদ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে আক্রান্ত হয়ে ডায়ালাইসিস করাচ্ছেন। সম্প্রতি তাঁর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। বর্তমানে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে নিজ বাসায় চিকিৎসাধীন।
এর পাশাপাশি অধ্যাপক আবদুর রশিদ মজুমদার কুমিল্লা মুন হাসপাতালে নিয়মিত কিডনী ডায়ালাইসিস করাচ্ছেন। এর আগে তিনি জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি প্রতিষ্ঠান (ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি) ও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
অধ্যাপক আবদুর রশিদ মজুমদার নিজ বাড়ি হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মজুমদার বাড়িতেই গুরুতর অসুস্থাবস্থায় আছেন। সম্প্রতি তাঁর শ^াসকষ্ট দেখা দিয়েছে এবং শারিরিকভাবে অত্যন্ত দূর্বল হয়ে পড়েছেন। তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন বড় ছেলে আতাউর রহমান অপু।

উল্লেখ্য, অধ্যাপক আবদুর রশিদ মজুমদার হাজীগঞ্জ উপজেলা পরিষদের দুইবার এবং হাজীগঞ্জ পৌরসভায় দুই বারের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকতার পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ মজুমদার গুরুতর অসুস্থ, দোয়া কামনা

আপডেট : ০৩:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২