আহসান হাবীব সুমন:
মুক্তিযোদ্ধের সংগঠক ৭১ এর কচুয়া বরুড়া সংগ্রাম কমিটির সভাপতি,বুরগী উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মরহুম এম এ রশিদ প্রধানের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার এম এ রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের প্রতিষ্ঠিত শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মিলনায়তনে গুণীজন ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।
কেন্দ্রীয় বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক ফাউন্ডেশনের সভাপতি নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে জাতীয় পর্যায়ে অবদান রাখায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর এমপিকে গুণীজন সংবর্ধনা , মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় কচুয়া মুক্তিযোদ্বা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব চৌধুরী সোহাগ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া ও স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় ডা, রেফায়েত উল্লাহ শরীফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষা, রাজনীতিসহ বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা শেষে মরহুমের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তফা আনোয়ারী।




















