মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ বাজারস্থ হকার্স মার্কেটেরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন, মো. জসিম উদ্দিন। ব্যবসায়ী মোহাম্মদ উল্যাহ্ মিলনের সভাপতিত্বে সোমবার (২০ মার্চ) বিকালে তিনি ঝিলিক মার্কেটের তৃতীয় তলায় এ মতবিনিময়ন করেন। মো. জসিম উদ্দিন আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৭নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী।
ব্যবসায়ী মো. মাসুদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন, ব্যবসায়ী আমজাদ হোসেন বাবু, মো. নাজমুল আহসান নয়ন, মো. হারুনুর রশিদ, মো. ফারুক সদ্দার, মো. আমিন মিয়া সেন্টু, মো. আরিফ হোসেন ও মো. মালেক মজুমদার প্রমুখ।
এ সময় ব্যবসায়ী মো. জসিম উদ্দিন আসন্ন ব্যবসায়ী সমিতির ৭নং ওয়ার্ডের কমিশনার পদে নিজ প্রার্থীতা ঘোষণা করে ভোটারসহ সকল ব্যবসায়ীদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তব্য শেষে ব্যবসায়ীদের সফলতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ব্যবসায়ী মো. আব্দুল মান্নান। সভায় ব্যবসায়ী কাজী জিয়াউর রহমান, জসিম উদ্দিন রানা, মো. অহিদ, ইয়াসিন বাপ্পি, চঞ্চল সাহা, আব্দুর সাত্তার, বিকাশ সাহা ও জসিম উদ্দিনসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।




















