ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়ার মাধ্যমে সিরাজুল হক বিএডের ১০ম মৃত্যুবার্ষিকী পালন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • 45

নূরুল ইসলাম ফরহাদ :

উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ত্রৈদোনা জামে মসজিদে বাদ জোহরের পর মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে সর্বজন শ্রদ্ধেও শিক্ষক সিরাজুল হক বিএড এর ১০ত মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ১৪৩৪ হিজরী সনের ১২ রমজান জেলা পরিষদের সাবেক সদস্য মো. মশিউর রহমান মিটু’র পিতা মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সিরাজুল হক বিএড মৃত্যুবরণ করেন।

এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মরহুমের জন্মস্থানের মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপদেষ্টার দায়িত্ব দক্ষতা ও সুনামের সহিত পালন করেছেন। স্পষ্টভাষী এই নেতা আ’লীগের রাজনীতিতে দুঃসময়ে সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন।

বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা ১৯৪৬ সালের ২০ মে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ত্রিদোনা গ্রামের ঐতিহ্যবাহী ভ‚ঁইয়া বাড়িতে জন্মগ্রহণ করেন। মহান মুক্তিযুদ্ধের সংগ্রাম কমিটির সদস্য ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল হক বিএড। জীবদ্দশায় অধিকাংশ সময় তিনি নিজেকে শিক্ষা, রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রাখেন। বিশেষ করে ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে সংগঠনের নিজস্ব সম্পত্তি ও ভবন নির্মানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। তিনি কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান ও শিক্ষার মান উন্নয়ন করে বিদ্যালয়কে অনন্য স্থানে নিয়ে যান।

এছাড়াও তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সাথে ঐতিহ্যবাহী খাজুরিয়া ইয়ুথ ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হার্টের ব্যথায় হাসপাতালে হাজীগঞ্জের বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান

দোয়ার মাধ্যমে সিরাজুল হক বিএডের ১০ম মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ০৪:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩