ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির নির্দেশ Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • 120
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন যোগ দেওয়া শিক্ষকদের মধ্যে যাদের কাজগপত্র ঠিক আছে তাদের দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সাথে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।
বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) ফৌজিয়া জাফরীন।
তিনি বলেন, আজকের সভায় এনটিআরসিএ’র নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে যে সকল শিক্ষক নতুন যোগ দিয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে এমপিওভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই তাদের ফাইলগুলো যেন দ্রুত ছাড় করা হয় সেজন্য অধিদপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নতুন শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির নির্দেশ Rknews71

আপডেট : ১১:৪৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২