ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কনস্টেবলের প্রেমের টানে বাংলাদেশে এলেন লাতিন আমেরিকার দেশ পেরুর তরুণী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • 69

প্রেমের টানে এবার নোয়াখালীতে এসে ঘর বাঁধলেন লাতিন আমেরিকার দেশ পেরুর তরুণী আনা কেলি কারাঞ্জা সাওসিডো (৩৩)। তিনি ভালোবেসে বিয়ে করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলার ঘাটলাবাগ এলাকার বারাই বাড়ির নুর আলমের ছেলে আরমান হোসেনকে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলায় পুলিশের কনস্টেবল পদে কর্মরত আছে।

জানা গেছে, ২০১৭ সালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কল্যাণে তাদের পরিচয় হয়। সেখান থেকেই ভালোবাসার সম্পর্ক। ছয় বছরের ভালোবাসা এবার সম্পন্ন হয় বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। গত ২ জুলাই বাংলাদেশে আসেন কারাঞ্জা সাওসিডোর। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রিসিভ করতে ছুটে যান আরমান হোসেন।

ওই দিনই দুজনে বিয়ে করেন। কিছু দিন ঢাকা অবস্থানের পর ৬ জুলাই (বৃহস্পতিবার) চাটখিলে আসেন। বর্তমানে তারা চাটখিল এলাকার বাড়িতেই বসবাস করছেন। সেখানে নববধূকে দেখতে ছুটে আসছেন আশপাশের মানুষ। ভিনদেশি পুত্রবধূ পেয়ে খুশি আরমানের পরিবারও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কনস্টেবলের প্রেমের টানে বাংলাদেশে এলেন লাতিন আমেরিকার দেশ পেরুর তরুণী

আপডেট : ০২:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩