চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কালচোঁ মহব্বতপুর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আগামী ৭ এপ্রিল (সোমবার) বিকেল ৩ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।
এ মাহফিলে সভাপতিত্ব করবেন প্রফেসর শাহ্ মোঃ মাছুম বিল্লাহ্, বি.সি.এস (সাধারণ শিক্ষা), অধ্যক্ষ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন, হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব, প্রধান মেহমান, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসেবে ওয়াজ পেশ করবেন,
হযরত মাওলানা অধ্যাপক রফিকুল ইসলাম ফয়েজী, সহকারী অধ্যাপক, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ, হযরত মাওলানা মুফতি জাবের হোসাইন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ‘তাফসীরে জাবেরী’ গ্রন্থের লেখক, আরবী প্রভাষক, আলেক জান্ডার কামিল মাদ্রাসা, রামগতি, লক্ষ্মীপুর।
এ আয়োজনটি পরিচালনা করছে মাহফিল এন্তেজামিয়া কমিটি। মাহফিলকে সফল করার লক্ষ্যে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।




















