ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মানিকরাজ ইসলামিক পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪১:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • 31

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডে *’মানিকরাজ ইসলামিক পাঠাগার’-এর শুভ উদ্বোধন* অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন *বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা ইউনুস হেলাল*।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক জুবায়ের হোসেন রাজন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি *মহারম আলী, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ও আয়োজক মোঃ রবিউল আজম, এবং এলাকার অসংখ্য দায়িত্বশীল ব্যক্তি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই পাঠাগার শুধু বই পড়ার জায়গা নয়; এটি হবে একটি সমাজসেবামূলক কেন্দ্র। পাঠাগার থেকে নিয়মিত বই বিতরণ, গরিব-অসহায়দের মাঝে খাবার বিতরণ, মৃত্যুবরণকারীদের জন্য কাফনের কাপড় প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের ফরম পূরণের খরচ বহনসহ নানাবিধ মানবিক কাজ পরিচালিত হবে।”

তারা আরও জানান, “যেসব পরিবারের মেয়েরা টাকার অভাবে বিয়ের উপযুক্ত বয়সেও বিয়ে করতে পারছে না, তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দিচ্ছি আমরা। এই পাঠাগার শুধু মানিকরাজ নয়, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে সেবা পৌঁছে দেবে।”

অনুষ্ঠান শেষে মাওলানা ইউনুস হেলালের দোয়া-মুনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম শেষ হয়। পরে উপস্থিত সবাইকে হালকা নাস্তা পরিবেশন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে মানিকরাজ ইসলামিক পাঠাগারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

আপডেট : ০১:৪১:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫