ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লেখযোগ্য হারে কমে গেছে, IPL এর দর্শক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
  • 276

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টেলিভিশন দর্শকসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে, এমনটাই দাবি করছে বিএআরসি ইন্ডিয়া নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। তাদের গবেষণা অনুযায়ী, এ মৌসুমের প্রথম সপ্তাহেই দর্শক কমে গেছে ৩৩ শতাংশ।

বিএআরসি ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, এবারের আইপিএলের প্রথম সপ্তাহে মাত্র দুটি ম্যাচ টেলিভিশনে ১০০ মিলিয়নের বেশি মানুষ দেখেছে। সেই ম্যাচ দুটি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস আর পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচ।

এবারের আসরে প্রথম আটটি ম্যাচে টিভি রেটিং ছিল ২.৭৫। গত বছর যা ছিল ৩.৭৫। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আইপিএল আয়োজকরা। কেননা দর্শকসংখ্যা বড় হারে কমতে শুরু করেছে আইপিএলে।

বার্কের সমীক্ষায় দেখা গিয়েছে গতবারের চেয়ে এবারের আইপিএলের টিআরপি কমে গিয়েছে। প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে আইপিএলের টিআরপি অনেকটাই কমে গিয়েছে। বয়সের ভিত্তিতে ১৫-২১, ২২-৩০ এবং ৩১-৪০ বছরের মানুষদের মধ্যে করা সমীক্ষায় এ বারের আইপিএল দ্বিতীয় সপ্তাহে দেখা কমিয়েছেন যথাক্রমে ১৭%, ১২% এবং ১৫% মানুষ। গত বারের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে ১৫-২১ বছরের মানুষের মধ্যে ৪০ শতাংশ কম মানুষ আইপিএল দেখছেন, ২২-৩০ এবং ৩১-৪০ বছরের মধ্যে ৩৪ শতাংশ কম মানুষ আইপিএল দেখছেন। প্রথম সপ্তাহে এই বয়সের ভাগে ৩৮ শতাংশ, ৩৩ শতাংশ এবং ৩২ শতাংশ কম মানুষ আইপিএল দেখছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

উল্লেখযোগ্য হারে কমে গেছে, IPL এর দর্শক

আপডেট : ০৫:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২