বুধবার ২২ নভেম্বর সকাল ১১.০০ ঘটিকায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ (২০২২-২৩)
শ্রেণির বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বি.এম.টি শাখার শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক এবং অভিভাবকের দায়িত্ব রয়েছে। অভিভাবক ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে অধ্যক্ষ আশা করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন,মো: সরওয়ার আলম,মোহাম্মদ কামাল উদ্দিন, ওয়াহিদুল ইসলাম চৌধুরী, ফারুক আহমেদ আজাদ, লিটন চন্দ্র কর্মকার, মোশারফ হোসেন লিটন।
গভর্ণিং বডি’র মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন, অভিভাবক সদস্য মো: মুজিবুর রহমান তালুকদার,
মোঃ শামছুজ্জামান মুন্সী।
বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান,সহকারী অধ্যাপক
মো: বেলাল হোসেন,সহকারী অধ্যাপক শ্রীকৃষ্ণ দে,
সহকারী অধ্যাপক বিলকিস আরা বেগম,
সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার, সহকারী অধ্যাপক শামছুন্নাহার শিরিন,সহকারী অধ্যাপক
প্রদীপ কুমার দাস,প্রভাষক বিকাশ চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোহাম্মদ রেদোয়ান।
অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তাদের শিক্ষার্থীদের যেন নিয়মিত কলেজে পাঠান, নিয়মিত বাড়িতে লেখাপড়া করে এবং এন্ড্রয়েড মোবাইল ব্যবহার থেকে যাতে বিরত থাকে।




















