চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এইচএসসি-২০২৩ ইং সালের ফলাফলে শতকারা পাশের হারে সেরা অবস্থানে রয়েছে কাঁকৈরতলা জনতা কলেজ।
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাজায়,কাঁকৈরতলা জনতা কলেজে মোট ১শ’ ৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১শ’ ৫২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পাশের হার ৯৩.২৫ ভাগ। এর মধ্যে এ গ্রেড ৩৬ জন, এ- গ্রেড ৪৯ জন, বি গ্রেড ৪৪ জন ও সি গ্রেড পেয়েছে ২৩ জন।
ফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল হক পাটোয়ারী বলেন, পরিশ্রমের ফল আমরা পেলাম। রেজাল্ট নিয়ে আমরা মোটামুটি সন্তোষ প্রকাশ করছি। আরও ভালো লাগতো যদি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে পারতাম। আগামী দিনেও যেন সব শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ ফলাফলের অংশীদার কলেজ শিক্ষক,ছাত্র ছাত্রী,অভিভাবক,অত্র কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমেদ,গভর্নিং বডির সভাপতি মোশারফ হোসেনসহ সবাইকে ধন্যবাদ জানাই। আগামীতে শতভাগ পাসের আওতায় আনার চেষ্টা অব্যহত থাকবে বলেও জানান তিনি।




















