দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা করেছেন ৭ প্রার্থী। এরা হলো- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. ইসফাক আহসান, বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী মো. মনির হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. এমরান হোসেন মিয়া, জাকের পার্টির মনোনীত প্রার্থী ওবায়েদ মোল্লা, বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত প্রার্থী শাহ আলম সরকার ও জাসদ মনোনীত প্রার্থী মো. হাছান আলী সিকদার।
চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় ও রিটানিং কর্মকর্তা কামরুল হাসান এবং মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারের সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁরা মনোনয়নপত্র জমা করেছেন।
চাঁদপুর-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- 42
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















