ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জে নৌকা প্রতীকসহ মনোনয়ন ফরম জমা দিলেন ৫ জন প্রার্থী 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
  • 39
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ফরিদগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের ৩ জন, জাতীয় পার্টির ১ জন, জাকের পার্টির ১ জন প্রার্থীসহ মোট ৫ জন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে মনোনয়ন ফরম জমাদানের কার্যক্রম চলে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডলের নিকট মনোনয়ন ফরম দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী সাজ্জাদ রশিদ সুম (লাঙল), জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম বেপারী (গোলাপ ফুল)। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান এবং কাতারস্থ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ।
এদিকে প্রত্যেক প্রার্থী সকাল থেকে দফায় দফায় তাদের অনুসারী নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন সময়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মৌলী মন্ডল বলেন, ফরিদগঞ্জ সংসদীয় আসনে মনোনয়নপত্র জমার শেষদিনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করছি।
উল্লেখ্য, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বেশ কয়েকজন প্রার্থী চাঁদপুরের জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তরপুরচন্ডীর তিন ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাথী খন্দকার

চাঁদপুর-৪ ফরিদগঞ্জে নৌকা প্রতীকসহ মনোনয়ন ফরম জমা দিলেন ৫ জন প্রার্থী 

আপডেট : ০৭:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩