ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • 200
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মো. আনিসুর রহমান আনিছ (২৭) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী বাজার সংলগ্ন এলাকায় হাজীগঞ্জ-কচুয়া-গৌরপুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর রহমান কচুয়া উপজেলার হাঁড়িচাইন গ্রামের সর্দার বাড়ির জহিরুল হকের মেঝো ছেলে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ এবং ট্রাকের চালক ও হেলফারকে স্থানীয়রা আটক করে পুলিশ দেয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন বিকাল ৩টায় কচুয়া মুখী মোটরসাইকেলের সাথে হাজীগঞ্জ বাজার মুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের চালক আনিসুর রহমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয়রা ঘাতক ট্রাক ও ট্রাকের চালক মো. হাসমত আলী, হেলফার হাফিজুর রহমানকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাসুদ মুন্সী সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের মরদেহ, ঘাতক ট্রাক ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল হেফাজতে নেয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিবারের লোকজনকে অবহিত করা হয়েছে। তারা আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু | Rknews71

আপডেট : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২