ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় ৩ সাংবাদিক আহত  

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 56
চাঁদপুরের শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় সাংবাদিক আহত হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, ঘটনার সময় একদল হরতাল সমর্থক স্থানীয় চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আসার পথে পুলিশের স্টাইকিং ফোর্সের সাথে সংঘর্ষে জড়ায়। এ সময় ঘটনার ছবি তুলতে গেলে আক্রমণকারীরা সাংবাদিকদের উপর চড়াও হয়।  এ সময় তাদের ছোঁড়া কাঁচের বোতল ও ইটের আঘাতে ৩ সাংবাদিক আহত হন। আহতরা হলেন, এশিয়ান টিভি’র প্রতিনিধি মোঃ জামাল হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি স্বপন কর্মকার মিঠুন ও আলোকিত চাঁদপুর পত্রিকার প্রতিনিধি মোঃ হাসানুজ্জামান।
ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহতরা স্থানীয় শোরসাক বাজারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন জানান, হামলাকারিরা বিএনপি ও জামায়াতের সমর্থক। তারা নির্বাচন বানচালের জন্য এ হামলা চালিয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুই স্ট্যাম্পে একই নম্বর, ভেন্ডারও নেই অস্তিত্ব!

চাঁদপুরের শাহরাস্তিতে হরতাল সমর্থকদের হামলায় ৩ সাংবাদিক আহত  

আপডেট : ০২:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪