ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ওচমান গনি পাটওয়ারী | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • 147
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
জেলা পরিষদের প্রশাসক হলেন, সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। বুধবার (২৭ এপ্রিল) প্রকাশিত সরকারি এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমান পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় গত সপ্তাহে চাঁদপুরসহ দেশের ৬১ জেলার নির্বাচিত পরিষদ বাতিল ঘোষণা করে সরকার।
এরপর জেলা পরিষদের প্রধান হিসেবে প্রধান নির্বাহী কর্মকর্তাদের অন্তবর্তীকালীন দায়িত্ব প্রদান করা হয়েছিল। বুধবার (২৭ এপ্রিল) সরকারি এক প্রজ্ঞাপনে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিদায়ী চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে নিয়োগ দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,‌ ‌জেলা পরিষদ আইন, ২০০০ (জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুযায়ী সংশোধিত) এর ধারা ৮২ এর উপ-ধারা (২) অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে দেশের ৬১টি জেলা পরিষদে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
যার ধারাবাহিকতায় আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী জেলা পরিষদের প্রশাসক হলেন। এর আগে তিনি জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসাবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ওচমান গনি পাটওয়ারী | Rknews71

আপডেট : ১০:৩২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২