ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান ৪ সেপ্টেম্বর থেকে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • 56

৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বার্তায় এ কথা জানানো হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা করবে সরকার।

গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময়ে পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র–সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান ৪ সেপ্টেম্বর থেকে

আপডেট : ১২:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪