ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 77

আজ রাত ১২টায়। এরপরই অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। সাথে অভিযান চলবে মাদকের বিরুদ্ধেও। আইনের আওতায় আনা হবে মাদকের গডফাদারদেরও।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে অভিযান শুরুর বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আইনশৃঙ্খলা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে উপদেষ্টা বলেন, হাতিয়ার কালেকশনে (অস্ত্র উদ্ধারে) এই অভিযান চলবে। অনুমোদনহীন অস্ত্র ও গোলাবারুদ পাওয়া ব্যক্তিদের গ্রেফতার করা হবে। এ সংক্রান্ত আইনের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা দায়েরও করা হবে। সুনির্দিষ্টভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দুর্গাপূজা আসন্ন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায়, সে ব্যাপারেও সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পূজা ভালোভাবেই হবে, কোথাও কোনো সমস্যা হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে ২৮০ কাব সদস্যের অংশগ্রহণে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরী শুরু

যাদের বিরুদ্ধে অভিযান চালাবে যৌথ বাহিনী

আপডেট : ০৭:৫২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪