ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কু প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন | Rknews71

অনলাইন ডেস্ক :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ মিয়া,র (৪৮)  কু প্রস্তাবে রাজি না হওয়ায় লায়লা আক্তার (২৬) নামে এক প্রবাসীর গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নির্যাতিত গৃহবধূ উপজেলা নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামের প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী। নির্যাতন চলাকালে ৯৯৯ ফোন দেয়া হলে পুলিশ ওই গৃহবধূকে কাঁঠাল গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে।
গৃহবধূ লায়লা আক্তার জানান, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মোশারফ তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিয়ে আসছিল। সম্প্রতি রমজান মাসে রাতে সেহরির  রান্না করার সময় ইউপি সদস্য মোশারফ ও তার বন্ধুকে নিয়ে গৃহবধূর মুখ চেপে ঝাপড়িয়ে ধরে কু প্রস্তাব দিয়ে দেয় বলে জানান। এসময় ডাকচিৎকার  দিলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে ১৯ এপ্রিল গৃহবধূ লায়লা আক্তার টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে গৃহবধূ জানান। এবিষয়ে ইউপি সদস্য মোশারফ মিয়া বলেন, এ ঘটনায়  তিনি জড়িত নয়।

এবিষয়ে কালিহাতী থানার এসআই রাজু বলেন, খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কু প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন | Rknews71

আপডেট : ০৬:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২