ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনের ৭ দিনের কারাদণ্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • 59
হাজীগঞ্জে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে দ্বাদশ গ্রাম ইউনিয়নের কামরুজ্জামানকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৬ ডিসেম্বর বিকেলে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন স্থানীয় কিছু লোকজন। এ খবরে সহকারী কমিশনার রিফাত জাহান পুলিশ নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জমির মালিক দ্বাদশ গ্রাম ইউনিয়নের মোঃ কামরুজ্জামানকে আটক করেন। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একজনের ৭ দিনের কারাদণ্ড

আপডেট : ০২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪