ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধানসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 30

পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকিসহ ৫৭  জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছেন নিহতের স্বজনেরা।

এই হত্যাকণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ট্রাইব্যুনালে এই অভিযোগপত্র দায়ের করেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

২০০৯ সালের ২৫শে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের ঘটনা ঘটে। ওই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির পরানপুরে মাদকবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধানসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আপডেট : ০৫:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪