চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর গ্রামের সৈয়াল বাড়ির সামনে মটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত সিএনজির সাথে ওভারটেক করতে গিয়ে মারাত্মক দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন। শনিবার ( ২১ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে।
আহত দুইজনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কার্তিক রত চিকিৎসক একজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে ঢাকা হসপিটালের নেওয়ার নির্দেশ দেন। ঢাকা নেওয়ার পথেই ইকবাল (২০) এর মৃত্যু হয়।
ইকবাল মূলপাড়া সামসুদ্দিন খান কারিগরি বানিজ্য কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।নিহত ইকবাল মুলপাড়া গ্রামের হাজী বাড়ির খাজে আহমেদ এর মেজো ছেলে ।
আর একজনের হচ্ছে একই গ্রামের মজুমদার বাড়ির ওবায়দুল্লাহর ছেলে শাহাদাত হোসেন (১৮) তবে সেও আশংকাজনক অবস্থায় রয়েছে।


















