ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিএনজি চালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,৩ কিলোমিটার যানজট

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • 34

oplus_1026

মহাসড়কসহ সব সড়কে সিএনজি চলাচলের দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশ অবরোধ করেছেন সিএনজি চালকরা। এতে ৩ কিলোমিটার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার সময় মহাসড়কের মৌচাক টার্নিং অংশে সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কাঁচপুরে এসে জড়ো হন।
সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক-চালক সমিতির ব্যানারে প্রায় ৫০ জন চালক মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে চিটাগাংরোড থেকে সোনারগাঁ অংশের প্রায় ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী যাত্রী ও চালকরা।
সড়ক অবরোধকারী চালকদের দাবি, সকল মহাসড়ক এবং সড়কে সিএনজি অটোরিকশা চলতে দিতে হবে। তাদের গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু কর্মকর্তারা টাকার বিনিময়ে কিছু সংখ্যক গাড়ি চলতে দিলেও সব সিএনজিকে মামলা দিচ্ছেন।
মালিক এসকে রিপন বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বো না। আমাদের সকল মহাসড়ক কিংবা আঞ্চলিক সড়কে চলাচল করতে দিতে হবে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, তারা সড়ক অবরোধ করে রেখেছিল। আমরা কথা বলার পর অবরোধ সরিয়ে নিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির পরানপুরে মাদকবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সিএনজি চালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ,৩ কিলোমিটার যানজট

আপডেট : ০৩:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪