ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে চাঁদপুরের আবরার ইসলাম আরিয়ানের অংশগ্রহণ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 20
গত ১৭ থেকে ২০ ডিসেম্বর নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে বাংলাদেশ ও নেপালের অর্ধশত যুব প্রতিনিধি নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভের অষ্টম আসরে অংশগ্রহণ করেন। চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আল আবরার ইসলাম আরিয়ান সহ বাংলাদেশ থেকে ৩০ তরুণ এ আসরে অংশগ্রহণ করেন।
 টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নসহ  নানা বিষয়ে পারস্পরিক আলোচনা করা হয় এই ইভেন্টের মাধ্যমে। এছাড়া নোভেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস এর থ্রি-জিরো থিওরির উপর  প্রেজেন্টেশন দেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা পাশাপাশি দুই দেশের সঙ্গীত, নৃত্য, চিত্র প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক যোগাযোগও পরিলক্ষিত হয়।
জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশ ও নেপালের নাম উপরের সারিতেই রয়েছে। কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার দিক থেকে এই দুই দেশের হয়তো খুব বেশি কিছু করার নেই। কারণ সমস্যাটা বৈশ্বিক। তবে দেশ দুটির  তরুণরা বেশকয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ বিষয়ে যে কয়েকটি ইভেন্টের মাধ্যমে দুই দেশের তরুণদের মাঝে সংযোগ সেতু স্থাপিত হয়েছে, তার মধ্যে ‘নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ (এনবিওয়াইসি)’ অন্যতম।
আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের যুব ও ক্রীড়ামন্ত্রী তেজুলাল চৌধুরী।  বিশেষ অতিথি ছিলেন দেশটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গণেশ সাহ। বক্তারা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও এসডিজি বাস্তবায়নে জনসচেতনতা তৈরিতে সম্মেলনের প্রতিপাদ্যের ওপর জোর দেন।
কনক্লেভের মূল পর্বে অংশগ্রহণকারী যুবনেতারা জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ৬৫ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়েছে। যেভাবে উষ্ণতা বাড়ছে, তাতে আগামী কয়েক বছরে তিন থেকে চার কোটি মানুষ বাস্তুহারা হওয়ার ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য যতো কার্বন নিঃসরণ হয়, সেখানে বাংলাদেশ-নেপালের মতো দেশগুলোর দায় খুবই সামান্য। মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের মতো দেশগুলো কার্বন নিঃসরণ না কমালে, পদক্ষেপ না নিলে বাংলাদেশের মতো গরীব দেশগুলোর পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।
চাঁদপুর জেলা থেকে আল আবরার ইসলাম আরিয়ান ২০২০ সালে ইতালিতে অনুষ্ঠিত জাতিসংঘের পরিচালিত একটা কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এবার বাংলাদেশ ও  নিজ জেলা চাঁদপুর , আমার শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি কলেজ ও আলোকিত প্রজন্ম সংগঠনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে।
বর্তমানে চাঁদপুর সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করছে। দেশে ফেরার পর আরিয়ানকে ডিসি মহোদয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির পরানপুরে মাদকবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে চাঁদপুরের আবরার ইসলাম আরিয়ানের অংশগ্রহণ 

আপডেট : ০৮:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪