ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • 23

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করা প্রধান শিক্ষক ছারওয়ার আলমের অবসর উপলক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ এক রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেছে। বিদ্যালয়ের শিক্ষক, স্কুল কমিটির সদস্য ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে সজ্জিত একটি গাড়িতে করে তাঁকে বিদ্যালয় থেকে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিদায়লগ্নে সহকর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক ছারওয়ার আলমের সম্মানে এক বিশেষ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তোফাজ্জল হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাইদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম পাটোয়ারী, আনিছুল রহমান, রাবেয়া আক্তার এবং মিজানুর রহমান পাটোয়ারী।

বিদ্যালয়ের পিটিএ সভাপতি মো. সাদ্দাম হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন এবং কমিটির অন্যান্য সদস্য শামসুল হুদা, আবুল বাসার ও লিপি দেবনাথ অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন।

হাজীগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার এবং সাধারণ সম্পাদক কামাল চৌধুরীসহ স্থানীয় অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্ব বৃদ্ধি করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করতে করতালি দিয়ে বিদায় জানায়। সহকর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। বিদায় সংবর্ধনায় ছারওয়ার আলম তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং বিদ্যালয়ের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।

এই আয়োজনের মাধ্যমে প্রধান শিক্ষকের অবদানের প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে, তা বিদ্যালয়ের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির পরানপুরে মাদকবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

আপডেট : ০৭:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪