ফ্যাশিবাদী হাসিনা সরকার পতন আন্দোলনের কারা নির্যাতিত অন্যতম নেতা গরিব-দুখী মেহনতি মানুষের হৃদয়ের স্পন্দন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান সাহেবের পক্ষ থেকে মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এ শ্লোগানকে সামনে রেখে উপজেলার বালীথুবা পূর্ব ইউনিয়নে শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার বালীথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে এম এ হান্নান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রায় ৯০০ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বালীথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইব্রাহীম মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলি হারেছ মিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মফিজুল ইসলাম চৌধুরী ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব এম এ হান্নান সাহেবের বিশ্বস্ত ভ্যানগাড মোঃ সবুজ পাটোয়ারী,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহরম খান জিয়া ,ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল কবির ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সোহেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন , ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফি উল্লাহ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।


















