ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে তরুণ দলের শীতবস্ত্র বিতরণ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • 21

oplus_1026

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই – মুহাম্মদ গিয়াস উদ্দিন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, ন্যায়বিচার ও শোষণহীন সমাজব্যবস্থা গড়ে তুলতে এবং সমাজের সর্বত্র সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই।
রবিবার (৫ জানুয়ারি) বিকেলে  নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের আয়োজনে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আঁটিগ্ৰামের আম্বর পাল্প পেপার মিল মাঠে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শীতে বিত্তবানদের দেশের দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, এই কনকনে শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, একজন রাজনৈতিক নেতার লক্ষ্য ও উদ্দেশ্য থাকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা। আমার সহকর্মীরা মানুষের কল্যাণে কাজ করছে।
নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের আহ্বায়ক মুহাম্মদ টিএইচ তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, কেন্দ্রীয় তরুণ দলেরআইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট রাসেল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হিরা, জেলা তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক টিএইচ ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন,
ফতুল্লা থানা তরুণ দলের আহ্বায়ক এডভোকেট জিয়াউর রহমান, সদস্য সচিব গাজী মোহাম্মদ আলী পারভেজ, বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সীসহ অন্যান্যরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে ২ কোটি টাকায় সড়ক সংস্কার, কয়েক মাসেই উঠে যাচ্ছে কার্পেটিং!

নারায়ণগঞ্জে তরুণ দলের শীতবস্ত্র বিতরণ 

আপডেট : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫