ফরিদগঞ্জ থানা পুলিশ (৬ জানুয়ারি)সোমবার পৃথক অভিযান চালিয়ে এসআই (নি:)। মোঃ আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স সহ ১৯ পিস ইয়াবা উদ্ধার সহ ইয়াবা কারবারি মোঃ রাসেল নামে আসামী কে গ্রেপ্তার করে পুলিশ। অপর এক পুলিশের অভিযানে এসআই (নি:) মোঃ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ নিয়মিত মামলার আসামী মোঃ শামিম হোসেন দিপু (৪৫) ও এসআই (নি:) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ মোঃ আরিফ হোসেন নামে আসামীদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অএ থানার এসআই গন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বিভিন্ন গ্রামে পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ইয়াবা কারবারি ও নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেন ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী রাসেল এর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অপর আসামীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেপ্তারকৃত আসামীদের চাঁদপুর সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।




















