‘পরিশুদ্ধ বাংলাদেশ চাই’ এই প্রত্যয় নিয়ে চাঁদপুর মতলব উত্তর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপি নেতা আলমগীর সরকারের নেতৃত্বে সোমবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার বেলতলী বাজার ও শাহ সোলেমান লেংটার মাজার প্রাঙ্গণে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে আলমগীর সরকার বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।
এছাড়াও তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার, যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, মোহনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূরুল হুদা বাবু পাঠান’সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।




















