ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাল পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • 47

পাইকদী ভাটের গাঁও ইসলামী যুব সংগঠনের উদ্যোগে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী মোল্লা বাজারের কাছে, বাবুরহাট জেলা কারাগার থেকে ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্থানটিতে অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পর্যায়ে খ্যাতি অর্জনকারী বিশিষ্ট ক্বারী ফখরুল ইসলাম ফুয়াজ, যিনি তিলাওয়াতের মাধ্যমে সবার মনোরঞ্জন করবেন। এছাড়া, সুরের মূর্ছনায় সবার হৃদয় ছুঁয়ে যাবে জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক, জনপ্রিয় বিনোদন ব্যক্তিত্ব মহিউদ্দিন হাসান (খাঁন সাহেব), তাওহীদ জামিল (কলরব), আবির মাহমুদ (কলরব), হাফেজ আরাফাত হোসাইন (ইকরা শিল্পী গোষ্ঠী, ঢাকা), মোহনা শিল্পী গোষ্ঠী এবং নবসুর শিল্পী গোষ্ঠীসহ স্থানীয় শিল্পী বিন্দৃ।

ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যার আহ্বায়ক আ.জ.ম. বিলাল হোসাইন জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ইসলামী সংস্কৃতির বিকাশ এবং সমাজে সুষ্ঠু সংস্কৃতির প্রচার করা। তিনি আরো জানান, এই সাংস্কৃতিক সন্ধ্যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে ইসলামের প্রকৃত শিক্ষা এবং সংস্কৃতির মহিমা প্রচারের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবে। সবাইকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, এবং আয়োজকরা আশাবাদী যে, উপস্থিতি অনুষ্ঠানটিকে আরো সার্থক ও সফল করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

কাল পাইকদীতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মুগ্ধতা ছড়াবে জাতীয় পর্যায়ের শিল্পীরা

আপডেট : ১০:২৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫