ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের কচুয়ায় ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন, জন দুর্ভোগ চরমে | Rknews71

কচুয়া,(চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর ইউনিয়নের নাহারায় সুন্দরী খালের উপর বাঁশের সাঁকোর স্থানে ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করছে এলাকাবাসী ।২১ মে শনিবার নাহারা উত্তর পাড়া মসজিদ সংলগ্ন রাস্তায়,নাহারা ,বরুচর,কড়ইয়া ,লতিফপুর,নোয়াগাঁও এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধনে অংশ গ্রহন করে। এ সময় মানববন্ধনে অংশগ্রহনকারীগন জানান দীর্ঘ প্রায় ৫০বছর পূর্বে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার সহ¯্রাধিক জনগন ওই সড়ক দিয়ে যাতায়ত করে। প্রায় দীর্ঘ ৫০ ফুট দৈর্ঘ্যরে এই বাঁশের সাাঁকো দিয়ে যাতায়ত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে।- নাহারা উত্তর পাড়া মসজিদের পাশ দিয়ে প্রবাহমান সুন্দরী খালের উপর সড়কটি নাহারা আবুল মার্কেট হতে শুরু হয়ে মুন্সি বাড়ির পাশ দিয়ে উত্তর কড়ইয়া হয়ে কচুয়া ও পাশ্ববর্তী চান্দিনা উপজেলার গল্লাই কমপ্লেক্স ,

নবাবপুর বাজারের সাথে সংযুক্ত হয়েছে।সাধারণ জনগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের যাতায়তের সুবিধার জন্য ওই স্থানে একটি পাকা ব্রীজ নির্মান করা আবশ্যক বলে স্থানীয়রা জানান।
ব্রীজ নির্মানের বিষয়ে কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন বলেন জনগনের চলাচলের জন্য এ ব্রীজটি অতীব গুরুত্বপূর্ন।
এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন বলেন সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয়রা অচিরেই ব্রীজ নির্মানের দাবী জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের কচুয়ায় ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন, জন দুর্ভোগ চরমে | Rknews71

আপডেট : ১২:৪৫:২২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২