ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের হাতে বাবা খু*ন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • 58

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে বাবা কবির হোসেন খুন হয়েছেন।

রোববার (৩০ মার্চ) সকালে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের সালমদী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কবির হোসেনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রবাস ফেরত দ্বিতীয় ছেলে সজীবের সাথে বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে লাঠি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা করে পালিয়ে যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন জানান,পারিবারিক কলহের জের ধরে ছেলে বাবাকে পিটিয়ে হত্যা করে সে পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছেলের হাতে বাবা খু*ন

আপডেট : ১২:৩৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫