ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রে’ফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • 52

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ৭ মে ২০২৫ (মঙ্গলবার) রাত ১১টা ৫ মিনিটে আয়নাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে অংশ নেয় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি থানা পুলিশের একটি যৌথ দল। অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী জামাল (৪০) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর নেতৃত্বে মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবেই এ সফলতা এসেছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃত জামাল এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রে’ফতার

আপডেট : ০৯:০০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫