নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ দশতলা এলাকার মোস্তফা ফার্নিচারের সামনে থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযানের ১৯৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
শুক্রবার (৯ মে) রাত ১২টার দিকে র্যাব-১১ নারায়ণগঞ্জ আদমজীনগর এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোডস্থ দশতলা এলাকার মোস্তফা ফার্নিচারের সামনে থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযানের ১৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ জিলানী (২৫) ও মোঃ হৃদয় (২০)কে আটক করে।
আটককৃত মো. জিলানী কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার ভল্লপুর গ্রামের মো. চারু মিয়ার ছেলে ও মো. হৃদয় রামধনপুর গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১) আদমজীনগর গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৮৫ জন, আরসা সদস্য-১৫ জন, হত্যা মামলায় ১০৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৪৯ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেফতারসহ ৮৫ ট অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৭৯ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৭৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান।




















