ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮৫০ পিস ইয়াবা ও ৫৬ হাজার টাকাসহ দক্ষিণ মতলবে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • 50

চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলায় যৌথ বাহিনীর গোপন অভিযানে গ্রেফতার হয়েছেন এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থ।

বুধবার (১৫ মে ২০২৫) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও দক্ষিণ মতলব থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার নায়েরগাঁও এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে আব্দুল খালেক (৪২) নামের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৫০ পিস ইয়াবা এবং ৫৬,৪৬০ টাকা নগদ অর্থ।

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারে যে বিশেষ অভিযান শুরু হয়, এটি তারই অংশ।

আটক আব্দুল খালেক ও উদ্ধারকৃত মাদক ও অর্থ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ মতলব থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, এমন নিয়মিত অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

৮৫০ পিস ইয়াবা ও ৫৬ হাজার টাকাসহ দক্ষিণ মতলবে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১০:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫