ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬৮ বছরের মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুর সদর উপজেলার হাজী মহসিন রোড এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বাবুল (৬৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযানে তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল ফোন এবং ৩৭৬০ টাকা নগদ উদ্ধার করা হয়।

জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাসী ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করছে যৌথ বাহিনী। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিকে ও উদ্ধারকৃত মাদকদ্রব্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়ধীন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬৮ বছরের মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১১:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫