ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মে ২০২৫ তারিখ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর সদর থানা পুলিশের যৌথ অভিযানে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—আসিফ (১৮), মেহেদী (১৯) ও শুভ (১৮)। তারা সদর উপজেলার মুখার্জিঘাট এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় কুড়াল এবং ২টি ধারালো তরবারি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর সূত্র জানায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় শনিবারের এই সফল অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্রসহ চাঁদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

আপডেট : ১২:২৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫