ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর বড় স্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 73

চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন রোড এলাকা থেকে মোহাম্মদ হোসেন (৫৫) নামের একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।

২১ মে ২০২৫ তারিখ বিকেল ৫টা ১০ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোহাম্মদ হোসেনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, একটি ফিল্টার, একটি গাঁজা মাপার মেশিন ও একটি কাঁচি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হয়ে আসছে।

সূত্র: ৩৩ পদাতিক ডিভিশন, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযান

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর বড় স্টেশন এলাকা থেকে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৮:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫