ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ৮ মে রাত ৯টা ৫০ মিনিটে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটক করা হয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য মোঃ রিয়াদ হোসেন (২৫)-কে।

অভিযানের সময় তার কাছ থেকে একটি বড় আকারের ধারালো তরবারি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলায় চলমান মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নির্মূল অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।

গ্রেফতারকৃত রিয়াদ হোসেন ও উদ্ধারকৃত অস্ত্র বর্তমানে হাজীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর সক্রিয় ভূমিকা জনমনে আশার সঞ্চার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আপডেট : ০৯:৩৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫