ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে যৌথ অভিযানে ৩০ লক্ষাধিক টাকার মাদকসহ আটক ৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার করা হয়।

১১ জুন ২০২৫, রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে দয়াগঞ্জ এলাকার একটি তিনতলা বাড়ির নিচতলায় অভিযান চালানো হয়। বাড়িটির নিচতলায় খোলা একটি স্টোর রুম থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলো শুকুর আলী (৫০), আরিফ ওরফে বড় বেলবাটি আরিফ (৪২), মোবারক (৪২) এবং সুমন (২৭)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

অভিযানে মোট ২,২৫০ পিস ইয়াবা, ১০ কেজি গাঁজা, ৮,৪০০ পুরিয়া হেরোইন এবং নগদ ৭১,৩১২ টাকা উদ্ধার করা হয়। ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৭৫ হাজার টাকা, গাঁজার মূল্য ১ লাখ ৫০ হাজার এবং হেরোইনের মূল্য প্রায় ২২ লাখ ৩১ হাজার টাকা।

এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিরা রাজধানীসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো এবং তারা দেশের বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করত বলে তদন্তে জানা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যাত্রাবাড়ীতে যৌথ অভিযানে ৩০ লক্ষাধিক টাকার মাদকসহ আটক ৪

আপডেট : ১১:১৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫