ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের ৩ উপজেলায় একযোগে যৌথ বাহিনীর অভিযান: ৫ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর জেলার কচুয়া, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে গাঁজা, ইয়াবা, চাইনিজ কুড়াল ও মোবাইল ফোন। পাশাপাশি চাঁদপুর সদর উপজেলায় একটি বিশেষ ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করে জরিমানাসহ যানবাহন জব্দ করা হয়েছে।

কচুয়ায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গত ১৪ জুন ২০২৫ তারিখ বিকেল ৩টা ৪০ মিনিটে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী কচুয়া উপজেলার কোড়াইয়া উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মো. শুত্ত্বর আলম (৩৫) ও মো. মোস্তফা কামাল (৪৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক ও আসামিদের কচুয়া থানায় হস্তান্তর করা হয়।

শাহরাস্তিতে ইয়াবাসহ তালিকাভুক্ত ব্যবসায়ী গ্রেপ্তার

একই দিন দুপুর ১টা ২৪ মিনিটে শাহরাস্তি উপজেলার চিতধী এলাকায় পরিচালিত আরেক অভিযানে মো. হিরন মিয়া (৩৫) নামের এক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শাহরাস্তি থানায় হস্তান্তর করা হয়।

মতলব দক্ষিণে ইয়াবা ও অস্ত্রসহ দুই তরুণ আটক

১৪ জুন সকাল ৬টা ১৫ মিনিটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত অভিযানে মতলব দক্ষিণ উপজেলার পাঁচদোনা এলাকা থেকে মো. সিয়াম হোসেন (১৮) ও মো. মাসুদ রানা (১৯) কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা, একটি চাইনিজ কুড়াল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদের মতলব দক্ষিণ থানায় সোপর্দ করা হয়।

চাঁদপুর সদরে ভ্রাম্যমাণ চেকপোস্টে ২০ হাজার টাকা জরিমানা ও গাড়ি জব্দ

অপরদিকে একই দিনে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বটতলী রাস্তায় যৌথ বাহিনীর তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়। পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে মোট ৭০টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস বিহীন গাড়ি ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ১টি বাস ও ১টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, অস্ত্র ও অবৈধ কর্মকাণ্ড দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের ৩ উপজেলায় একযোগে যৌথ বাহিনীর অভিযান: ৫ মাদক কারবারি গ্রেফতার

আপডেট : ০৬:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫