চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক দুটি অভিযানে দুইজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে মোট ২৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
১৬ জুন দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে একটি মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার পশ্চিম বালিঘুরা এলাকা থেকে সাগর আহমেদ প্রকাশ (৩৮) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগের দিন ১৫ জুন রাত ৯টা ১৫ মিনিটে আরেকটি অভিযান পরিচালিত হয় উপজেলার গোবিন্দপুর এলাকায়। অভিযানে মোঃ আব্দুল কুদ্দুস (৫০) নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃতদের ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর সমন্বয়ে মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।




















