মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পরিতোষ মনি (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
সোমবার রাতে উপ-পরিদর্শক (এসআই) পলাশ বড়–য়া সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন দূর্গাপুর ইউপিস্থ মতলব-টু-শ্রীরায়েরচর বেড়িবাঁধের পূর্ব পাশে ঋষিপাড়া যাওয়ার রাস্তার মাথা হতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী পরিতোষ মনি (৩০)কে গ্রেপ্তার করা হয়।
আটককৃত পরিতোষ মনি ঋষিকান্দি গ্রামের পরেশ মনি’র ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।




















