ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব মসজিদের সভাপতি হবেন ডিসি ও ইউএনও, আসছে নতুন নীতিমালা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 24

খুলনায় অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে জানানো হয়েছে, দেশে নতুন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এ নীতিমালায় প্রতিটি মসজিদের সভাপতি হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে।

নতুন নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম ও মোয়াজ্জিন নিয়োগ ও বরখাস্ত নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে। আগে মসজিদ কমিটির মাধ্যমে এসব সিদ্ধান্ত নেওয়া হলেও এখন থেকে তা সরকার নির্ধারিত নীতিমালার আওতায় পড়বে।

এছাড়া মসজিদের কাজে নিয়োজিত ইমাম ও অন্যান্য কর্মীদের ২০১৫ সালের সরকার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী সম্মানী দেওয়ার সুপারিশ করা হয়েছে। মসজিদের নিজস্ব তহবিল থাকলেও অনেক জায়গায় কর্মীদের কম বেতন দেওয়া হয়, যা ভবিষ্যতে গ্রহণযোগ্য হবে না।

সম্মেলনে আরও জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে এখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে এবং সবকিছু জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। মসজিদগুলোতে শুধু ধর্মীয় কার্যক্রম নয়, বরং সমাজ সচেতনতা বৃদ্ধিতে অপরাধ, মাদক ও সহিংসতা বিরোধী বার্তা প্রচার এবং হালাল জীবিকার গুরুত্ব নিয়েও আলোচনা করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মোহনপুর নৌপুলিশের তৎপরতা

দেশের সব মসজিদের সভাপতি হবেন ডিসি ও ইউএনও, আসছে নতুন নীতিমালা

আপডেট : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫