বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কালো বেইজ দারন করে ফরিদগঞ্জে মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই ২০২৫) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মৌন মিছিলটি শুরু হয়ে কালির বাজার চৌরাস্তার মোড়, থানার মোড়, প্রদক্ষিণ শেষে উপজেলা গেইটে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ হান্নান, জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন ডাক্তার আবুল কালাম আজাদ ,আবু জাফর খসরু মোল্লাসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















